ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

সৈয়দপুর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রতন এবং সাধারণ সম্পাদক জিকরুল নির্বাচিত

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

সৈয়দপুর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রতন এবং সাধারণ সম্পাদক জিকরুল নির্বাচিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দপুর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে
সভাপতি রতন এবং সাধারণ সম্পাদক জিকরুল নির্বাচিত

টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রায় ৪ বছর পর নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আবু বিন আজাদ রতন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জিকরুল হক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার বেলা ৩ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৮ পদে ১৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করেন। বাকী তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩ প্রার্থী নির্বাচিত হন। এ নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচন পরিচালনা করেন সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের প্রদর্শক মোঃ আব্দুল আজিজ। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু বিন আজাদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় টিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জিকরুল হক ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিন’র প্রতিনিধি এমএ করিম মিস্টার ভোট পেয়েছেন ১১টি। সহ-সাধারণ পদে ২০ ভোট পেয়ে দৈনিক খবরপত্র’র প্রতিনিধি আনোয়ার হোসেন প্রামাণিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি ওবায়দুল ইসলাম পেয়েছেন ৮ ভোট।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে জয় পেয়েছেন দৈনিক উত্তর বাংলার প্রতিনিধি হীরা শর্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নীলফামারী বার্তার প্রতিনিধি এম ওমর ফারুক পেয়েছেন ৯ ভোট।

কার্যকরী কমিটির নির্বাহী সদস‍্যের চারটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক সংবাদের প্রতিনিধি কাজী জাহিদ, সাপ্তাহিক নীলফামারী চিত্রের সম্পাদক মকসুদ আলম, নাগরিক টিভির নীলফামারী জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি নজরুল ইসলাম।

এর আগে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নজির হোসেন নজু, অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি গোপাল চন্দ্র রায় ও দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বার্তার প্রতিনিধি মিজানুর রহমান মিলন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৈয়দপুর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রতন এবং সাধারণ সম্পাদক জিকরুল নির্বাচিত

আপডেট সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪