সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

 

 

 

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

 

 

গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

আয়োজক সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজধানী টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি এম আর সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী।

পড়ুন>>তাহিরপুরে দাদন ব‍্যবসায়ী প্রাইমারী স্কুল শিক্ষিকা রেহেনার মামলা ও হুমকিতে দিশেহারা সংবাদকর্মী

 

দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক জনতা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আইনজীবী, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ।

 

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সঠিকভাবে পূনর্বাসনের দাবী দেশের সকল সাংবাদিকদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। বক্তারা জার্নালিষ্ট প্রটেকশন এ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

 

বক্তারা বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায়কে পরাভূত করে গনতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!