সারা রাজ্যের বিভিন্ন মহিলা জেলে অবৈধ গর্ভবতী ১৯৬জন; উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
- আপডেট সময় : ০৬:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
সারা রাজ্যের বিভিন্ন মহিলা জেলে অবৈধ গর্ভবতী ১৯৬জন; উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট।
সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলায় সারা রাজ্যের বিভিন্ন মহিলা জেলে অবৈধ ভাবে গর্ভবতী মা প্রায় ১৯৬জন, যাদের পিতার পরিচয় জানা যায়নি। পশ্চিম বাংলা র ডি আই জি প্রিজন তাপস ভন্জ আই পি এস জানান যে কি ভাবে এমন ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ দিয়েছেন যে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কে নিশ্চিত করতে হবে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ পেয়ে কলকাতা হাইকোর্টে রিট আবেদন করেন তার ফলে এই রায় দেন।
বলাবাহুল্য যেকোন মহিলা কারাগারে আটক মহিলাদের কাছে কোন পুরুষ যেতে পারে না। তাহলে এমন ঘটনা ঘটেছে কি করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারীবাদী আন্দোলনের নেত্রীরা।
তাদের অভিযোগ যে কি করে এতগুলো মহিলা বন্দী গর্ভবতী হয়ে পড়েছে তার সঠিক তদন্ত করতে বিচারবিভাগীয় কমিটি গঠন করতে হবে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর করা জনস্বার্থ মামলায় অভিযুক্ত রাজ্যের কারা কর্তৃপক্ষ ও সরকার।
পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন কি রায় দেন তা দেখার জন্য তাকিয়ে রয়েছে গোটা দেশ। সাথে সাথে সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের মহিলা জেলে অবৈধ কোন ঘটনা না ঘটে তার জন্য নির্দেশ দিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























