ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ নভেম্বর ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের রাজস্ব ঘাটতি বড় হলেও সুদিনের আশা করছেন অর্থমন্ত্রী শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী |: আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল

সাপাহারে পুনঃনির্মাণাধীন রাস্তা থেকে ব্লাকটপ চুরির অভিযোগ

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

সাপাহারে পুনঃনির্মাণাধীন রাস্তা থেকে ব্লাকটপ চুরির অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহারে পুনঃনির্মাণাধীন একটি রাস্তার কার্পেটিংয়ের প্রায় ১৫ ট্রলি ব্লাকটপ চুরি হওয়ার অভিযোগ উঠেছে। যার আনুমানিক মূল্য অন্তত ২০ লাখ টাকা।

ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের পাহাড়ীপুকুর হতে মধুইল পুনঃনির্মাণাধীন রাস্তায়।

বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পাহাড়ীপুকুর হতে মধুইল রাস্তার কাজ শুরু হয় বেশ কিছুদিন আগে। যার ফলে রাস্তা উল্টিয়ে নতুনভাবে কাজ শুরু করা হয়।

নিয়মানুযায়ী পূর্বের রাস্তার ব্লাকটপ মিশ্রিত করে নতুন রাস্তার কার্পেটিং দেওয়ার কথা থাকলেও এলজিইডির উপ সহকারী প্রকৌশলী সবুর রহমানের অবহেলায় এবং মদদে রাস্তা হতে অন্তত ১৫ ট্রলি ব্লাকটপ উধাও হয়ে যায়।

যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। শুধু তাই নয়, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পুনঃনির্মাণের বিস্তর অভিযোগ উঠেছে উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে।

এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের আগে চুরি যাওয়ার ফলে রাস্তার দুপাশে কোন ব্লাকটপ না দেখা গেলেও সংবাদ প্রকাশের পর ওই রাস্তার দুপাশে নামমাত্র ব্লাকটপ জড়ো করে রাখতে দেখা গেছে।

এ বিষয়ে মির্জাপুর মোড়ের দোকানদার সেলিম বলেন, “১/২ দিন আগে সামান্য কিছু ব্লাকটপ এনে রাস্তার উপর রাখা হয়েছে।”

স্থানীয়রা বলছেন, ওই উপসহকারী প্রকৌশলী সবুর রহমান ব্লাকটপ বিক্রয় করার অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে নেয়।

এ বিষয় নিয়ে এলজিইডি কর্তৃক নিয়োজিত মহিলা শ্রমিকরা জানান, “রাস্তা কার্পেটিংয়ের ব্লাকটপ গুলো আমাদের একজায়গায় জমা করতে বলা হয়। পরে ইঞ্জিনিয়ার (সবুর রহমান) স্যারের ট্রলি এসে সেগুলো নিয়ে যায়। ১৫ ট্রলি ব্লাকটপ আমরা ট্রলিতে তুলে দিয়েছি”।

শ্রমিক সুপারভাইজার আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ” ব্লাকটপ গুলো আমাকে একজায়গায় করতে বলা হলে আমার শ্রমিক দিয়ে সেগুলো জড়ো করি। পরে ইঞ্জিনিয়ার (সবুর রহমান) স্যারের ট্রলি এসে সেগুলো নিয়ে যায়।”

৪ নং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাস্টার বলেন ” নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করায় কাজ বন্ধ রাখা হয়েছে। উধাও হওয়া ব্লাকটপ না আসা পর্যন্ত কাজ বন্ধ থাকবে। এবিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী সবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ” কিছু গরীব মানুষ রাস্তা থেকে ব্লাকটপ বাড়ীতে নিয়ে যায়। পরে চেয়ারম্যান সাহেব জানালে আমি সেগুলো ফেরৎ নিয়ে আসি।”

১৫ ট্রলি ব্লাকটপ কোথায় গেলো এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন “স্থানীয় জবই নামক স্থানে ব্লাকটপ রাখা আছে “। ব্লাকটপ স্ব অবস্থান থেকে কেন নিয়ে আসা হলো এমন প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেন নি।

এমতাবস্থায় উধাও হওয়া ব্লাকটপ ফিরে নিয়ে এসে মজবুত ভাবে রাস্তা সংস্কার করা হোক এবং উপ সহকারী প্রকৌশলী সবুর রহমানের বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হোক এমনটাই দাবী স্থানীয় সচেতন মহলের।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে পুনঃনির্মাণাধীন রাস্তা থেকে ব্লাকটপ চুরির অভিযোগ

আপডেট সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩