সাপাহার প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ৪৯৬ বার পড়া হয়েছে
সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা : নওগাঁর সাপাহারে মূল ধারার সাংবাদিক সংগঠন সাপাহার প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী প্রথম সাংবাদিক সংগঠন (১৯৮৭ সালে প্রতিষ্ঠিত) মূল প্রেসক্লাব কার্যালয়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি সহ সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট নিয়ে ক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াট অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। যাতে লেখা হয়েছে “সাপাহারের সকল প্রকার সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষাণা করে নতুন একটি সংগঠনের নামে কমিটি হয়েছে” বলে উল্লেখ করে অপপ্রচার চালিয়ে আসছেন একটি কুচক্রী মহল। আলোচনা সভায় এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং এবিষয়ে সাপাহার উপজেলা তথা সমগ্র দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এসময় সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক নাজমুল হক সনি, কার্য নির্বাহী সদস্য দছির উদ্দিন, জুয়েল রহমান, মরিয়ম বেগম, শরিফুল ইসলাম, সদস্য ছাদেক উদ্দীন, রেজাউর করিম বুলবুল, আবুজার, এনামুল হক, রনি, মাহমুদুল, নুরুজ্জামান চৌধুরী, ফারুক আহম্মেদ, মহাব্বত হোসেন ও মমিন খাঁন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























