দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। গত এক বছর ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়।
পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল বন্ধ রেখে নিখোঁজ হয়। মঙ্গলবার (১৮ মার্চ) নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় ঘটনাটি ঘটেছে। এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দুইজনই এ বছর স্থানীয় দুইটি কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় অংশ নিবে।
দুই কিশোরীর পরিবারের লোকজন জানায়, দুজনের বসবাস একই গ্রামে। স্কুলে পড়াকালীন দুইজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠে। তবে সবাই প্রথম দিকে ভেবেছিল তারা ঘনিষ্ঠ বান্ধবী।
একে অপরের সঙ্গে প্রথম দিকে চিঠি আদান প্রদান হলেও পরে মোবাইলে চলতে থাকে তথ্য আদান প্রদান। পরবর্তীতে দুজনের অস্বাভাবিক চলাফেরা টের পান পরিবার। এরপর থেকে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হন তারা। পরে তারা দুইজনই আর বাড়ি ফিরেনি।
এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এর আগেও একবার এমন হয়েছিল। মঙ্গলবার থেকে তারা দুইজনই নিখোঁজ। দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডাইরি করেছেন। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply