ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। তাই একটি সুন্দর ও প্রত্যাশিত দেশ গড়তে তিনি দেশের সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আজ থেকে আমার প্রতিজ্ঞা—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক, এই দেশ আমাদের সবার।’ তার এ আহ্বানে উপস্থিত জনতা হাত উঁচিয়ে সম্মতি জানান। কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার বিষয়টি তুলে ধরে তিনি জানান, কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্যামিলি কার্ডের কার্যক্রমও শুরু হয়েছে। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, দেশ গড়ার ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা সকলে মিলে পরিশ্রম করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬