ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দপ্তরে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় গণমাধ্যমকর্মীরা পদত্যাগের কারণ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি। মিষ্টি শুধু বলেন, তিনি স্পিকারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং কথা বলেছেন। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

পড়ুন>>ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব

রাজধানীর মিরপুরে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার বা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। ওই ঘটনায় কয়েক ঘণ্টা ধরে তান্ডব চালানোর পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এই সমিতির কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ ওঠে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা এই সমিতির সাধারণ সদস্য হিসেবে সব কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। তারা এলাকায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ব্যবস্থাপনা কমিটি থাকলেও তারাই মূলত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন এবং সেই সময় তিনি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যদিও তিনি বর্তমানে এই সমিতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন।

পড়ুন>>পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ

এই ঘটনার প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এছাড়া বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের আরও ১৪ জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

আপডেট সময় : ০৫:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬