ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের প্রথম জানাজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই। গত মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, সংসদীয় ঊর্ধ্বতন কর্মকর্তা, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। এর আগে তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। যার প্রথমটি সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো।

পরিবার ও দলীয় সূত্র জানিয়েছে, তিন ধাপের আনুষ্ঠানিকতায় এই নেতার দাফন সম্পন্ন হচ্ছে। সংসদ ভবনের প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে দুপুর দেড়টায় মরহুমের মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে, যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

সবশেষে বিকেল তিনটায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ ১৯৫৪ সালের ১ মে শ্যামপুরের কদমতলী পশ্চিমে জন্মগ্রহণ করেন। তার বাবা আঃ ব্যারেক সর্দার। তিনি ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি ব্যবসা ও প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন এবং ‘দৈনিক দেশ জনতা’ পত্রিকার সম্পাদক ও মালিক ছিলেন। বিশিষ্ট সমাজ সেবক সালাহউদ্দিন আহমেদ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যামপুর-কদমতলী এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। পঞ্চম জাতীয় সংসদে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

পরবর্তীতে ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সমাজসেবামূলক কাজেও তার বিশেষ অবদান ছিল এবং তিনি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংসদ ভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের প্রথম জানাজা

আপডেট সময় : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬