শ‍্যামনগরে বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন এক জেলে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শ‍্যামনগরে বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন এক জেলে : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের নামাজে সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিরলের বুনিয়াদপুর সিনিয়র মাদরাসা এর নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

শ‍্যামনগরে বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন এক জেলে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
শ‍্যামনগরে বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন এক জেলে

সাতক্ষীরার শ‍্যামনগরে বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন এক জেলে।

বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেন এক জেলে। ছোট ভাই লিয়াকত হোসেনের বীরত্বে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেন।

উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে আব্দুল ওয়াজেদ (৪৫)।
বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে তাকে নিয়ে লোকালয়ে ফিরেছেন লিয়াকত হোসেন।

তার ছোট ভাই লিয়াকত হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাকড়া শিকার করছিলেন। হঠাৎ করেই মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি বাঘ তার ভাইয়ের উপর হামলে পড়ে।

এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং একই সাথে বাঘের চোখে চোখ রেখে মোকাবেলার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি তার ভাইয়ে ছেড়ে দিয়ে চলে যায়।

পরে তিনি তার ভাইকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন। তিনি জানান, তার ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে। তাকে এখন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছে। তবে, তার নামে পাশ পারমিট ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!