শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান
- আপডেট সময় : ০১:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের এই অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত এবং গুরুতর অপরাধী, তাকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে। ব্যাপারটা এরকম- আমরা উনাকে এক্সট্রাডাইড করতে চাই, উনাকে ধরে আনতে চাই।
প্রত্যার্পণ সংক্রান্ত আইনি জটিলতার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভারত সরকার বরাবরই আইনি বিষয়গুলোর ওপর জোর দিয়েছে। তবে তিনি দাবি করেন, শেখ হাসিনা নিজেই যেহেতু দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন, তাই এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা থাকার কথা নয়। সরকার মনে করে, ভারত সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা থাকা উচিত নয়। ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত মানুষ খুন করেছেন কথাটা কিন্তু এ রকম না।
শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি কেবল সাধারণ কোনো হত্যার বিষয় নয়, বরং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। তিনি জানান, দেশের প্রচলিত আইনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে মৌলিক মানবাধিকারের অনেক বিষয় স্থগিত রাখা সম্ভব, যা আমাদের সংবিধানেই উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা কেবল অভিযুক্ত নন, তিনি এরই মধ্যে দণ্ডিত হয়েছেন। বিচারিক রায় পাওয়ার পর তাকে ফিরিয়ে এনে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি করা সরকারের দায়িত্ব। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’। একশো খুন পাঁচশো খুন এক জিনিস আর ক্রাইম অ্যাগেইনিস্ট হিউম্যানিটি আরেক জিনিস। এই ডিফারেন্সটা আমি আশা করি আমাদের জনগণ বোঝেন।
উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, শেখ হাসিনা নিজেই যেহেতু আদালতে আসার কথা বলছেন, তাই তার পক্ষে আদালতে এসে আত্মপক্ষ সমর্থন করাটাই সবচেয়ে যৌক্তিক ছিল। তিনি আশা প্রকাশ করেন, দণ্ডিত আসামিকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করবে এবং এ নিয়ে কোনো আইনি জটিলতার অবকাশ নেই। সংবাদ সম্মেলনে তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারে আইনি কাঠামোর বিভিন্ন দিক নিয়েও আলোকপাত করেন এবং অভিযুক্তদের জন্য মৌলিক অধিকার প্রয়োগের সীমাবদ্ধতার বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























