লেখকদের বিরুদ্ধে মামলা; তদন্তের নির্দেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লেখকদের বিরুদ্ধে মামলা; তদন্তের নির্দেশ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

লেখকদের বিরুদ্ধে মামলা; তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
প্রতিকী ছবি

 

লেখকদের বিরুদ্ধে মামলা; তদন্তের নির্দেশ

 

রাজবাড়ী সদর আমলী আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে “এথিস্ট নোট” নামক ওয়েবসাইটের সম্পাদক এবং বিভিন্ন নাস্তিক লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (১৬ ফেব্রুয়ারি) রবিবার রফি আহমেদ ফিরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। “এথিস্ট নোট” ওয়েবসাইটটের মাধ্যমে একদল নাস্তিক ব্লগার, লেখক ও এক্টিভিস্ট দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা প্রচার করে আসছিল।

মামলার শুনানিতে, আমলী আদালতের বিচারক জনাব তামজিদ আহমেদ মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজবাড়ী সদরের থানার ডিটেক্টিভ ব্রাঞ্চের অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ মে ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

পড়ুন>>তিস্তার হাটু পানিতে নেমে তিস্তার ন্যায্য হিস্যা দাবী

উল্লেখ্য, মামলাটি ফৌজদারী দন্ডবিধির ২৯৫ ধারার অধীনে দায়ের করা হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গৃহীত হয়।

মামলার আসামীদের মধ্যে ওয়েবসাইটের সম্পাদক রাসেল মিয়া, কমল চন্দ্র দাসসহ আরও ২৫ জন ব্যক্তি রয়েছেন। মামলায় অন্যান্য উল্লেখযোগ্যে রয়েছেন আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, লিপ্টন কুমার দেব দাসফাহিন আলম, মোর্শেদ আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, মোঃ সাব্বির হোসাইন, মোঃ আবির হোসাইন, মনিরা পারভীন, মোঃ ফাহাদ হোসাইন, মিজানুর রহমান, মোঃ আল আমিন কায়সার, এম ডি আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, এমডি মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, রোমানা আক্তার রুমকি, ফাতেহা তাসবি।

এই মামলার একজন সাক্ষী বলেন, যদি সরকার এই বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তৌহিদী জনতা এই সকল নাস্তিক লেখকদের বিরুদ্ধে নিজেদের হাতে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এদিকে, রাজবাড়ী থানা পুলিশ কর্মকর্তার সঙ্গে এ মামলার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে ইচ্ছুক নয় বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!