লালপুরে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
লালপুরে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত
নাটোরের লালপুরে বিএনপির এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে সালামপুর ঈদগাহ মাঠে ৪নং আরবাব ইউনিয়ন বিএনপি এ সুধী সমাবেশের আয়োজন করে।
আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কে এম জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শ্রী যুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার।
পড়ুন>> কাউনিয়ায় দীর্ঘদিন পর ডাকাতি আহত ১জন : এলাকাবাসী আতঙ্কিত
বিএনপির মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান অতিথ বক্তব্যে তাইফুল ইসলাম টিপু বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। দেশে প্রশাসনের প্রতিটি রন্ধে রন্ধে আওয়ামী লীগের পেতাত্মারা রয়েছে। তাদের প্রত্যহার করে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন দিতে হবে। আমরা বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, আব্দুল হাই নান্নু, পৌর বিনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খায়ের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, মোঃআরিফুল ইসলাম(শেখ সুমন) যুগ্ন-আহবায়ক পৌর যুবদল, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিরউদ্দিন বাবু, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, যুব নেতা এ.টি.এম জাহিদুল আলম ডলার।
এছাড়াও সুমন মাইজভান্ডারি, নুহু আলি,মাসুদ রানা(কালু),লালন শেখ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,মোঃহাসানুজ্জামান সাবেক ছাত্রদল নেতা সরকারি তিতুমীর কলেজ, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, মেহেদী হাসান আরিফ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, লালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন মিল্টন ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























