সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত-১
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মিনহাজ মিয়া (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
নিহত মিনহাজ মিয়া টাঙ্গাইলের মধুপুর থানাধীন নেকিবাড়ী এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলার পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (তিনশ’ ফিট) সড়কের সমু মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে
কাঞ্চন ট্রাফিক পুলিশের এএসাই নাজমুল হাসান জানান, সকালে টাঙ্গাইল থেকে রূপগঞ্জের রূপসী সিটি মিলগামী খালি ড্রাম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭১৮৫) পূর্বাচলের সমু মার্কেট পৌঁছলে অজ্ঞাতনামা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় চালক মিনহাজ মিয়া।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























