রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকা ছাড়াল অংক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকা ছাড়াল অংক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খোলা বাজারে সার বিক্রির দাবিতে অবরুদ্ধ কৃষি অফিসার বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার, আটক ১ মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত দুই দিনে চার বন্দির মৃত্যু পাবনার আটঘরিয়ায় জামিনে মুক্ত বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণহানির ঘটনা দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ-ইতালি যৌথভাবে কাজ করবে স্ট্যান্ডার্ড ব্যাংকে শাখা ব্যবস্থাপক নিয়োগ, আবেদনের সুযোগ ২০ থেকে ৫৫ বছর বয়সীদের আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বসছে ‘ক্যারিয়ার হাব ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকা ছাড়াল অংক

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকা ছাড়াল অংক

 

দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকায় পৌঁছেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, দেশের সরকারি ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের প্রকৃত অবস্থা কী এবং ব্যাংকভিত্তিক এর হিসাব কত?

জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা এবং অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা।

পড়ুন>>ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যবর্তী নির্বাচনই নির্ধারণ করবে যুদ্ধের ভবিষ্যৎ মোড়

এছাড়া রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা, সোনালী ব্যাংক পিএলসির ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা বলে মন্ত্রী সংসদে উপস্থাপন করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!