ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার কড়া নিন্দা জানাল কাতার কাশিমপুরের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন জেল সুপার দৌলতখানে নৈরাজ্য ঠেকাতে যুবদলের রাতভর মহড়া সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা

রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিশগ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। সোমবার সকালে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র জমা দেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত দল অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. রবার্ট জিশগকে গার্ড অব অনার প্রদান করে।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। বৈঠকে রাষ্ট্রপতি অস্ট্রিয়ার রাষ্ট্রপতি ড. আলেকজান্ডার ফন ডার বেলেনকে তাঁর শুভেচ্ছা ও শুভকামনা জানান।

পড়ুন>>উপসাগরীয় অঞ্চল ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নবায়নযোগ্য ও গ্রিন এনার্জি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোরও তাগিদ দেন রাষ্ট্রপতি।

এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. রবার্ট জিশগ বিনিয়োগের পাশাপাশি সহজ শর্তে ও স্বল্প সুদে বাংলাদেশকে ঋণ সহায়তা প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা জানান। রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেন। এসময় বাংলাদেশে অস্ট্রিয়ার অনারারি কনসাল (Honorary Consul) তাসভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একই দিনে গায়ানা ও ফিজির নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনাররাও রাষ্ট্রপতির কাছে আলাদাভাবে তাঁদের পরিচয়পত্র পেশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬