রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য

রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কওমি মাদরাসার সামনে পাঁকা রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

শনিবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টায় দিকে একটি গম ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুল হক (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

মৃত সামসুল পশ্চিম কাদিহাট পাটাগড়া পঞ্চায়েত গ্রামের বাতাসু মোহাম্মদের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে সামসুল হক বাইসাইকেলযোগে মহারাজা বাজার থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে কওমি মাদরাসা গেটের সামনে পাটাগড়া চৌরাস্তা থেকে বিপরীতমুখী একটি গমভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকার নিচে পড়ে সামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে জব্দ করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ঘটনার দিন বিকেলে সামসুল হক বাইসাইকেল যোগে মহারাজা বাজার থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে কওমি মাদরাসা গেটের সামনে পাটাগড়া চৌরাস্তা থেকে বিপরীতমুখী একটি গমভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকার নিচে পড়ে সামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে জব্দ করে।

ওসি ঘটনার সত‍্যতা  নিশ্চিত করে জানান, ট্রাকটি থানায় আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক, এনিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!