সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৩:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার (১৯ আগস্ট) বিকেলে পৌর শহরের চৌরাস্তা মৌড় থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা একত্রিত হয়ে পৌর শহরের মূল সড়কে র্যালি ও আনন্দ মিছিলের আয়োজন করেন।
পরে বন্দর চৌরাস্তা মৌড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ নূর বিন আলিফ, সহ-সভাপতি পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,
উপজেলা যুব দলের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, নন্দুয়ার বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিএনপি নেতা মমতাজ আলী মাষ্টারসহ অনেকে। এ সময় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























