ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

রাণীশংকৈলে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৩৯৭৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের চার নেতাকর্মী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

রাণীশংকৈলে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধর্মগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (৫০), সম্পদবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে। একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), এনামুল হকের ছেলে। বাচোর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৬০)। তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সারোয়ার লিয়ন (৩২)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।”

পড়ুন>> পূর্বের মত টাংগুয়ার হাওরে দায়িত্বশীলদের অবহেলা দেখতে চাই না

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাঁদের ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে। মামলাটি রাণীশংকৈল থানায় জিডি নং ১৬ ও মামলা নং ২ হিসেবে নথিভুক্ত রয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, “আইন তার নিজস্ব গতিতে চলুক, তবে যেন নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫