রাজিবপুরে নিজের জমিতে ঘর তুলতে গিয়ে প্রতিবেশির সাথে মারামারি
- আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী বাজারপাড়া গ্রামের মৃত্যু নাজিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া ১ লা ফেব্রুয়ারী সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিটে নিজের জমিতে ঘর তুলতে যায় ।
জমির মালিক ফারুক মিয়া বলেন আমার প্রতিবেশি আকাইয়েদ মাষ্টার, মমিনুল ইসলাম, নুর এ আলম, নাহিদ হাসান, নাঈম হোসেন, ও লাদেন মিয়া পূর্ব পরিকল্পিত ভাবে আমার ঘর তুলতে বাধা দেয়
এবং বলে এখানে ঘর তুল্লে আমাদেরকে ৫০ হাজার টাকা দিতে হবে, না দিলে ঘর তুলতে দিব না, টাকা না দেওয়ায় প্রথমে ধাক্কা ধাক্কি পরে মারামারি, নিজের জায়গায় ঘর তুলতে ফারুক মিয়া ও তার স্ত্রী প্রতিবেশির হাতে মাইর খেয়ে মাথা ফেটে যায় ।
পরে রক্তাক্ত অবস্থায় তাদেরকে রাজিবপুর সদর হাসপাতালে ভর্তি করেন এবং রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ।
এ দিকে বিবাদি আকাইয়েদ মাষ্টার এর সাথে মুঠো ফোনে মারামারির কথা জানতে চাইলে তিনি বলেন, আমার ছোট ভাইয়েরা ঐ জায়গায় ড্রেজার মেশিন দিয়ে মাটি দিয়েছিলো সেই মাটির ১১ হাজার টাকা পায় সেই টাকা চাইতে গিয়েছিলো। এছাড়া অন্য কিছুইনা আমরা কোন চাদা চাইনি ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























