সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৫:০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি
রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর কলোনিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) এবং তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম জানান, বাড়ির চার্জে থাকা ভ্যানের বৈদ্যুতিক তার গোয়ালঘরের দিকে নেওয়া ছিল। তানিয়া বেগম সেখানে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে শ্বশুর শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পড়ুন>>বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে
স্থানীয়রা তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চারঘাট মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
R//d
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























