যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র্যাব) এবং আনসার বাহিনীর সমন্বিত যে কার্যক্রম চলছে, তা নিয়মিত প্রক্রিয়ারই অংশ।
এসব অভিযান বর্তমানে চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তরের শুভারম্ভ ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
নিজস্ব আধুনিক সদর দপ্তর নির্মাণের ফলে বাংলাদেশ আনসার ও ভিডিপির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে মন্ত্রী মন্তব্য করেন। গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রায় ৩ দশমিক ৪২৮ একর বা ১১ বিঘা জমি এই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে খিলগাঁও থেকে পরিচালিত সদর দপ্তরের সীমাবদ্ধতা কাটাতে এই বৃহৎ অবকাঠামো তৈরি করা হচ্ছে।
পড়ুন>>মিরসরাইয়ে গৃহায়নের দুই আবাসন প্রকল্পে স্থবিরতা ও অনিয়মের বেড়াজাল
মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার দায়িত্ব পালন করছে। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে, যা দেশের বৃহত্তম ফোর্স।
আনসার সদস্যদের আবাসন সংকট দূর করতে নতুন এই স্থানে ডরমেটরি এবং ব্যারাকে স্থান সংকুলানের ব্যবস্থা রাখা হচ্ছে। সেই সঙ্গে আশুলিয়া ও শেরেবাংলা নগরেও অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির কাজ চলছে। গত জুলাই মাসের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে তাদের আর্থিক ও অন্যান্য দাবি পূরণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।
পড়ুন>>ভালো নাম ও ডাকনামের নানামুখী রসায়ন
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, এমন প্রমাণ পাওয়া গেলে শুধুমাত্র প্রত্যাহারই নয়, বরং বিভাগীয় শাস্তিসহ আইনি মামলা দায়ের করা হচ্ছে।
ডিসেম্বর মাস বিজয়ের মাস উল্লেখ করে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, এই মাসে কোনো অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ পাবে না। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, অটোমেশন ও এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় মামলা প্রক্রিয়া শুরু হয়েছে, যা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনছে।
এছাড়া রাস্তা খনন বা সংস্কার কাজের ফলে যানজট এড়াতে পুরো রাস্তা একসাথে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























