মির্জা ফখরুলের নামে অপপ্রচার ৫০০ কোটি টাকার মানহানি মামলা
- আপডেট সময় : ০৮:১৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
মির্জা ফখরুলের নামে অপপ্রচার করায় মানহানি মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অপপ্রচার চালানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ের আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে। ৫০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।
মামলাটি করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি মানবধিকারবিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন।
ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদিন।
এতে মেহেদী হাসান রনিকে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আবু বক্করের ছেলে।
মামলার বাদী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির মহাসচিব একজন স্বচ্ছ রাজনৈতিক নেতা, যিনি নিজের জমি বিক্রি করে রাজনীতি করছেন ও সংসার চালাচ্ছেন।
ফেসবুকে তার নামে ভুয়া স্ট্যাটাস নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা মনে করি সরকারের মদদপুষ্ট হয়ে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।
আমরা আদালতে মামলা করেছি। সরকারি অনুদানের চেক বিষয়ে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট প্রচারণা করার কারণে দেশ জাতি ও জনগণের কাছে হেয়প্রতিপন্নসহ মহাসচিব ও তার স্ত্রীর ব্যাক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলা রুজু করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা মামলাটি আমলে নিয়েছেন।
সম্প্রতি ফেসবুকে ৫০ লাখ টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়। সেখানে বলা হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল।তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























