ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, ময়লার গাড়িতে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযান চলাকালে ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুরে উচ্ছেদ অভিযানে হকার-পুলিশ সংঘর্ষ, ময়লার গাড়িতে আগুন

আপডেট সময় : ১২:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬