মারা গেলো অলৌকিক সেই দুই মাথা বিশিষ্ট শিশুটি
- আপডেট সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারের অলৌকিক সেই দুই মাথা বিশিষ্ট শিশুটি মারা গেলো। পৌর শহরে আশিকুর-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা নবজাতকটি মারা গেছে।
রাতে শিশুটির অবস্থা আশষ্কাজনক হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।
সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শিশুটিকে।
এর আগে গতকাল বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে ডোমার ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা নিয়ে শিশুটির জন্ম হয়।
ওই দম্পতি ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জন্ম নেওয়া শিশুটি তাদের দ্বিতীয় সন্তান। তাদের ৫ বছরের আরেকটি সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারের পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে রেফার্ড করেন। প্রথমে সুস্থ থাকলে পরে বিভিন্ন সমস্যা দেখা দেয় শিশুটির।
গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না।
এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয় বহুল ব্যবস্থা। এ অস্ত্রোপচার করার মতো সামর্থ্য সবার থাকে না।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























