মান্দায় ১৯ কুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে নিজ অর্থায়নে চলাচলের অনুপযোগী ৪ রাস্তা কিমি সংস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় ১৯ কুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে নিজ অর্থায়নে চলাচলের অনুপযোগী ৪ রাস্তা কিমি সংস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

মান্দায় ১৯ কুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে নিজ অর্থায়নে চলাচলের অনুপযোগী ৪ রাস্তা কিমি সংস্কার

মান্দা থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
মান্দায় ১৯ কুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে নিজ অর্থায়নে চলাচলের অনুপযোগী ৪ রাস্তা কিমি সংস্কার

মান্দায় ১৯ কুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে নিজ অর্থায়নে চলাচলের অনুপযোগী ৪ রাস্তা কিমি সংস্কার

নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউ পির জোকাহাট এলাকায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ১৯ কুড়ি ফাউন্ডেশন ।

শনিবার (২১ সেপ্টেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জোকাহাট থেকে বটতলী পর্যন্ত প্রায় চার কিলোমিটার মানুষ চলাচল অনুপযোগী রাস্তার কাজের সংস্কার করার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম, অধ্যক্ষ আলহাজ মোস্তাফিজুর রহমান সহ উক্ত সংগঠনের সকল সদস্যরা।

এ সময় সংগঠনের দুই শতাধিক সদস্য কাজে অংশ নিয়ে কাজ করে যাচ্ছেন তারা । তাদের রাস্তা সংস্কারের কাজেই খুশি হয়ে প্রশংসাই পঞ্চমুখ পথচারীরা, এ সময় একাধিক পথচারীর সঙ্গে কথা বললে তারা বলেন ১৯ কুড়ি ফাউন্ডেশন যে সকল কাজ হাতে নিয়েছে, সেই সকল কাজে সকল গরিব দুঃখী অসহায় মানুষের অনেক উপকার হবে।

তারা আরো বলেন এই সংগঠনের যদি দেশ এবং দেশের বাহিরে থেকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করা হয় তাহলে এই সংগঠনের মাধ্যমে বেকার অসহায় এবং হতদরিদ্র মানুষ যারা আছে তাদের জীবন মান এর উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রাজু আহমেদ,১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম গোলাম আজম , প্রফেসর আশরাফুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক সুনিল চন্দ্র প্রামাণিক, সংগঠনের সভাপতি মাসুদ রানা (সিহাব) এবং সাধারণ সম্পাদক আ বাশার নয়ন, কাফি সহ এলাকার আরো গণমান্য ব্যক্তিগত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!