মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক

মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

তাই সারা বাংলাদেশের ন‍্যায় নওগাঁ মান্দা উপজেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার ভোর ৬.৪১ মিনিটে উপজেলা চত্ত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মান্দা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা উপজেলা প্রেসক্লাব, মান্দা প্রেসক্লাব, প্রসাদপুর দলিল লেখক সমিতি, মুক্তিযোদ্ধা কমান্ড সন্তানদের সংগঠনসহ বিভিন্ন বেসকারি সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বঙ্গবন্ধু ম্যূরালে পূস্পস্তবক করে। এর পর বেলা ৯ টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমাসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সেইসাথে মান্দা উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠন সকালে প্রসাদপুর দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পূস্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পরে নৌকার মনোনীত প্রার্থী এ্যাড.নাহিদ মোর্শেদ বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালী বের করে উপজেলা চত্ত্বরে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক করেন।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সহ-সভাপতি অনুপ কুমার মহন্ত, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগাঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সামি।

এছাড়াও যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওহাব হিরা, ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ ও সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!