মান্দায় ইউপি চেয়ারম্যানকে বিয়ের দাবিতে অনশন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় ইউপি চেয়ারম্যানকে বিয়ের দাবিতে অনশন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

মান্দায় ইউপি চেয়ারম্যানকে বিয়ের দাবিতে অনশন

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
মান্দায় ইউপি চেয়ারম্যানকে বিয়ের দাবিতে অনশন

নওগাঁর মান্দায় ইউপি চেয়ারম্যানকে বিয়ের দাবিতে অনশন এক মহিলার।

নওগাঁর মান্দায় ১৩নং কশব ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানকে বিয়ের দাবিতে অনশন করেন এক মহিলা। তবে চেয়ারম্যান বলেন, আমার মানহানি করার উদ্দেশ্যে আজ দুপুর দুইটার দিকে আমেনা নামে এক মহিলা হঠাৎ করে এসে জনসম্মুখে আমাকে জড়িয়ে ধরে বিয়ের দাবি জানান।

 চেয়ারম্যান সাহেব বিয়ে না করলে বিষ পান করে আত্মহত্যা করবে বলে হুমকি দেন ওই মহিলা। এমন কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যান ইউপি সদস্যগণ ও উপস্থিত স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান জানান সমাজ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে সাংবাদিক পরিচয় দানকারী দুই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে পরিষদের কক্ষে আমাকে জড়িয়ে ধরে বিভিন্নভাবে ছবি ধারণ করার চেষ্টা করে।

এসময় আমি নিজের আত্মরক্ষার্থে পরিষদের মহিলা গ্রাম পুলিশ দ্বারা তাকে প্রতিহত করি। এসময় ইউপি উদ্যোক্তা, গ্রাম পুলিশ সহ স্থানীয় বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ঐ মহিলা ইউনিয়ন পরিষদে মূলগেটের বাহিরে অবস্থান করছেন।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দাবি এ ধরনের মহিলা হঠাৎ করে একজন স্বনামধন্য চেয়ারম্যানের মান ক্ষুন্ন করার জন্য এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এর সুষ্ঠু তদন্ত করে তার বিচারের দাবি জানাই।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অনশনরত ওই মহিলা জানান চেয়ারম্যান আমার সাবেক স্বামী। তিনি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মামলা উত্তোলন করতে বাধ্য করেন। এরপর থেকে আমার সঙ্গে আর কোন যোগাযোগ না করাই আমি আজকে এখানে বিয়ের দাবিতে এসেছি।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষ‍্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন>>নাগেশ্বরীতে বালিকা কাওমি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!