মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জুয়া, স্মার্টফোনের অপব্যবহার, কিশোর গ্যাং কালচারসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ কল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে মে) শতবর্ষী ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব করিমুল ইসলাম প্রমুখ।
ডোমার থানার আয়োজনে এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ শিক্ষার্থীরাসহ থানা পুলিশের সদস্যরা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও আইনগত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে মাদক, সন্ত্রাস, জুয়া, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তাদেরকে সকল বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























