ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর জমানায় যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠল ইসরায়েলি রাজনীতি মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর জাদুকরী গোল: কে এই উদীয়মান তরুণ? খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ নভেম্বর ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের রাজস্ব ঘাটতি বড় হলেও সুদিনের আশা করছেন অর্থমন্ত্রী শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া–কায়সারনগর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)। এর মধ্যে চালক জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে, মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

পড়ুন>>অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর

পুলিশ সূত্রে জানা যায়, পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ডাক বিভাগের মাঝারি আকারের কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিনজন মারাত্মক আহত হন।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় : ১২:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬