ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৩২৯ বার পড়া হয়েছে

মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নামে এক স্কুল ছাত্রীর উপর হামলার করেছে অজ্ঞাত বখাটেরা। হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী বলছে আঘাত ততটা গুরুতর নয়।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার স্কুল ছাত্রী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুর ঐ ছাত্রীর বাড়ি। এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী।পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল জানান, আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে ছাত্রীটি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কারা এসে হঠাৎ তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে সে দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে।

এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী

আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২