মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী কুড়িগ্রামে ঐতিহ্যবাহী শহীদ মিনার ও শাপলা চত্বর ভাঙায় জনমনে ক্ষোভ চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে- পর্যটন মন্ত্রী মইজ্যারটেক চেকপোস্টে বিশাল ইয়াবা চালানসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার

মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নামে এক স্কুল ছাত্রীর উপর হামলার করেছে অজ্ঞাত বখাটেরা। হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী বলছে আঘাত ততটা গুরুতর নয়।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার স্কুল ছাত্রী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুর ঐ ছাত্রীর বাড়ি। এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী।পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল জানান, আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে ছাত্রীটি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কারা এসে হঠাৎ তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে সে দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে।

এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!