মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
মাইজদীতে আবারো বখাটের হামলার শিকার স্কুলছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নামে এক স্কুল ছাত্রীর উপর হামলার করেছে অজ্ঞাত বখাটেরা। হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী বলছে আঘাত ততটা গুরুতর নয়।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার স্কুল ছাত্রী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুর ঐ ছাত্রীর বাড়ি। এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী।পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল জানান, আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে ছাত্রীটি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কারা এসে হঠাৎ তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে সে দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে।

এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!