মতলব উত্তর কিন্ডারগার্টেন সমিতির বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বার্ষিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে পরীক্ষা গ্রহণ শুরু হয়। বিকাল ৪ টা পর্যন্ত চার বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মতলব উত্তর কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন পাটোয়ারী, সহ-সভাপতি রনজিৎ কুমার রায়, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল সরকারের ছোট ভাই উপজেলা মোটর শ্রমিকলীগের সহ-সভাপতি রিপন সরকার প্রমুখ। পরীক্ষা গ্রহণ ব্যবস্থাপনায় ছিলেন সকল প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধানগণ।
করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। দুই বছর পর এবার উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হল। টেলেন্ডপুলে, এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড সহ চারটি গ্রেডে ফলাফল প্রকাশিত হওয়ার পর সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন পাটোয়ারী জানান, নার্সারি থেকে ৩৩ জন, কেজি ১ থেকে ৪৫ জন, কেজি ২ থেকে ২৮ জন, কেজি ৩ থেকে ২১ জন, কেজি ৪ থেকে ১২ জন ওকেজি ৫ থেকে ২৭ জন সহ মোট ১৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সমিতির অর্ন্তভুক্ত ৮ টি স্কুল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যথা, অক্সফোর্ড একাডেমি, লুধুয়া হলিচাইল্ড কিন্ডারগার্টেন, দি ক্যামব্রিজ একাডেমি, নন্দলালপুর সামাদিয়া কিন্ডারগার্টেন, দি লিটল ফ্লাওয়ার স্কুল, ফিউচার ড্রিম একাডেমি, টরকি ক্যাডেট একাডেমি ও হাতীঘাটা কিন্ডারগার্টেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























