ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ভুট্টার বস্তায় আনা ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ভুট্টার বস্তায় আনা ভারতীয় জিরা জব্দ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ভুট্টার বস্তায় আনা ভারতীয় জিরা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে ভুট্টার এলসি করে ভুট্টার বস্তায় অভিনব কায়দায় নিয়ে আসা ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে সোনাহাট স্থলবন্দর দিয়ে আসা ভুট্টার গাড়িতে করে ভুট্টার বস্তায় অভিনব কায়দায় নিয়ে আসা এসব জিরা জব্দ করা হয়। একই সঙ্গে এসব পণ্য বহনকারী ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন এবং রাজস্ব কর্মকর্তা তারিকুল ইসলাম তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস ও স্থলবন্দর সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভারত থেকে ট্রাকে ভারতীয় ২০ টন ভুট্টার চালান আসে বাংলাদেশে।

মঙ্গলবার দুপুরে সেগুলো আনলোড করা হচ্ছিল। ভুট্টার বস্তার ভেতর জিরা আছে, এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা ভুট্টার বস্তায় তল্লাশি চালিয়ে ১ শত ৫ টি বস্তার ভিতরে চারটি করে প্যাকেটে থাকা ৪২০ কেজি জিরা জব্দ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এই ভুট্টার আমদানিকারক দিনাজপুরের মিম এন্টারপ্রাইজ। রফতানিকারক ভারতের শর্মা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান। এলসির ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এইচএল ট্রেডিং। সিঅ্যান্ডএফ এজেন্টের নাম হুমায়ুন।

স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা তারিকুল ইসলাম তারেক জানান, ‘আমদানিকারক ২০০ টন ভুট্টা আমদানির এলসি করেছিলেন। এর মধ্যে আজ ২০ টন ভুট্টা এসেছিল।

এসব ভুট্টার বস্তায় করে ঘোষণা ছাড়াই অবৈধভাবে ৪২০ কেজি জিরা আনা হয়েছে। জিরাসহ ভারতীয় ট্রাক টি আটক রাখা হয়েছে।

এ বিষয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্টে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ভুট্টার বস্তায় আনা ভারতীয় জিরা জব্দ

আপডেট সময় : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩