ভূরুঙ্গামারীতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন: ভোগান্তিতে কয়েক হাজার মানুষ
- আপডেট সময় : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন: ভোগান্তিতে কয়েক হাজার মানুষ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে যাওয়ার একমাত্র পাকা সড়কটি দেবীবাড়ি নামক এলাকায় ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই ইউনিয়নটির প্রায় ২০ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ভারী বর্ষণে বুধবার দেবীবাড়ি এলাকায় পাকা সড়কের প্রায় সম্পূর্ণ অংশ ভেঙে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, সড়ক ভেঙে গর্ত হওয়ায় সাইকেল ও মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচল করতে পারছেনা। উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ বলেন, সড়কটি সংস্কারের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। বৃহস্পতিবার এ প্রতিবেদনে লেখার সময় পর্যন্ত সংস্কার কাজ শুরু হয়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























