ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে  ৯টি গরুসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে  ৯টি গরুসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে  ৯টি গরুসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে ২ ব‍্যক্তির বাড়ির ৭ টি ঘর ও ৯টি গরু আগুনে ভস্মীভূত হয়েছে। দুটি গরু আগুনে দগ্ধ হলে জবাই করে এলাকাবাসী। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের মৃত কাজী সোনারুর ছেলে নছর দেওয়ানি এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি সূত্র।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদীর পশ্চিম তীরে মৃত কাজী সোনারুর ছেলে নছর দেওয়ানি এর বাড়িতে মূহর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে।

এই আগুন প্রতিবেশী আতর আলী ও তার বোন মর্জিনা বেগম এর বাড়িতেও ছড়িয়ে পড়ে। দুটি বাড়িতে মোট সাতটি ঘর, প্রায় ৭০ মণ ধান, চাল, অন‍্যান‍্য আসবাব পত্রসহ ২ জনের ৯ টি গরু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এসময় ২ জনের ঘরে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা পুড়ে ভস্মিভূত হয়।

প্রত‍্যক্ষদর্শী বেলাল  ও বাদশা জানান, আমরা পাটেশ্বরী বাজারে ছিলাম। রাত নয়টার দিকে হঠাৎ প্রচণ্ড আগুনের শিখা ও চিৎকার শুনে এগিয়ে এসে দেখি আগুন বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুনের এতো তাপ যে কেউ কাছে ভীড়তে পারছিলাম না। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসির সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আতর আলী বলেন, গতকাল ব‍্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলেছি এবং হাতে ছিলো নগদ ৩০ হাজার টাকা। সব টাকা ঘরের আলমারিতে ছিলো। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। আগুনে পুড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

পাইকের ছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে পরিবার দুটি নিঃস্ব হয়ে গেছে। ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ‍্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে  ৯টি গরুসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত 

আপডেট সময় : ০৯:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪