ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে ৯টি গরুসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত
- আপডেট সময় : ০৯:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে ৯টি গরুসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুনে ২ ব্যক্তির বাড়ির ৭ টি ঘর ও ৯টি গরু আগুনে ভস্মীভূত হয়েছে। দুটি গরু আগুনে দগ্ধ হলে জবাই করে এলাকাবাসী। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত কাজী সোনারুর ছেলে নছর দেওয়ানি এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি সূত্র।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদীর পশ্চিম তীরে মৃত কাজী সোনারুর ছেলে নছর দেওয়ানি এর বাড়িতে মূহর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে।
এই আগুন প্রতিবেশী আতর আলী ও তার বোন মর্জিনা বেগম এর বাড়িতেও ছড়িয়ে পড়ে। দুটি বাড়িতে মোট সাতটি ঘর, প্রায় ৭০ মণ ধান, চাল, অন্যান্য আসবাব পত্রসহ ২ জনের ৯ টি গরু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এসময় ২ জনের ঘরে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা পুড়ে ভস্মিভূত হয়।
প্রত্যক্ষদর্শী বেলাল ও বাদশা জানান, আমরা পাটেশ্বরী বাজারে ছিলাম। রাত নয়টার দিকে হঠাৎ প্রচণ্ড আগুনের শিখা ও চিৎকার শুনে এগিয়ে এসে দেখি আগুন বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুনের এতো তাপ যে কেউ কাছে ভীড়তে পারছিলাম না। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসির সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আতর আলী বলেন, গতকাল ব্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলেছি এবং হাতে ছিলো নগদ ৩০ হাজার টাকা। সব টাকা ঘরের আলমারিতে ছিলো। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। আগুনে পুড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
পাইকের ছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে পরিবার দুটি নিঃস্ব হয়ে গেছে। ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























