ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে ভূরুঙ্গামারীর চলমান ঘটনা ও সোনাহাট স্থলবন্দরের বিষয়ে তাদের অবস্থান পরিস্কার করা হয়।

এছাড়া ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোনাহাট স্থলবন্দর নিয়ে প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা কিছু অভিযোগের ভিত্তিতে গত ১৭ আগস্ট সোনাহাট স্থলবন্দরে গিয়ে সেখানকার দুর্নীতি খুঁজে বের করার চেষ্টা করেন। তবে সেখানে দুর্নীতির সন্ধান পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা জানতে পারে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি তার ব্যক্তিস্বার্থ হাসিল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিথ্যা তথ্য দিয়েছেন।

অপরদিকে সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের স্থলবন্দর থেকে সরে আসতে বলেন। এতে শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে সোনাহাট স্থলবন্দর নিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন যোগসূত্র নেই।

ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে শিক্ষার্থী পরিচয়ে কিছু সংখ্যক অতি উৎসাহী ভাংচুর, চাঁদাবাজি, মারামারি ও জমি দখল ইত্যাদি করছে। এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একজন প্রকৃত শিক্ষার্থী এমন কাজ করতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব কাজের তীব্র নিন্দা জানানো হয়।

ভূরুঙ্গামারীতে মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করা হলো।

সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জামাদুস সানী জুয়েল, ইয়াকুব আলী শ্রাবণ ও ওয়াছি আনান অন্তিম প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪