সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিনা অনুমতিতে পাঁচ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্হিত শিক্ষিকা
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বিনা অনুমতিতে পাঁচ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্হিত শিক্ষিকা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিয়ম নীতিকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে পাঁচ বছর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
ওই শিক্ষিকা কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিদেশে স্বামীর সাথে অবস্হান করছেন বলে জানা গেছে। সেই শিক্ষকের নাম মাহফুজা খাতুন। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিযোগ বিষয়টি শিক্ষা অফিসে মৌখিকভাবে একাধিকবার বলা হলেও কোন কাজ হয়নি। অপরদিকে কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
ভূরুঙ্গামারী উপজেলার শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাহফুজা খাতুন ২০১৯ সাল থেকে তার স্বামী সন্তান নিয়ে মরোক্কোতে অবস্থান করছেন। তিনি ২০১৯ সালের ১৫ জুন থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
নির্ভরযোগ্য একটি সূত্রমতে জানা গেছে, মাহফুজা খাতুনের স্বামী আব্দুল আজিজ সরকারি চাকুরীর সুবাদে তিনি মরক্বোতে কর্মরত আছেন। স্বামীর সাথে শিক্ষিকা মাহফুজা খাতুন দীর্ঘদিন থেকেই সেখানেই আছেন।
দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সামাদ প্রামাণিক ও বর্তমান সভাপতি খয়বর আলী বলেন, আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক পাঁচ বছর যাবৎ অনুপস্থিত।
তার স্বামী সরকারি চাকুরীর কারণে মরোক্কোতে কর্মরত থাকায় ওই শিক্ষিকা স্বামীর সাথে সেখানেই অবস্হান করছেন বলে জানতে পেরেছি। বিষয়টি কর্তৃপক্ষকে মৌখিকভাবে অসংখ্য বার বলার পরেও কোন কাজ হয়নি। পদ ধরে রাখার জন্য অন্য কোন শিক্ষকও এই বিদ্যালয়ে বদলি হয়ে আসতে পারছেন না।
শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে পাঠদান ব্যহত হচ্ছে। দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ:দা:) আমিনুল ইসলাম বলেন, সহকারি শিক্ষক মাহফুজা খাতুন ২০১৯ সালে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিল।
এরপর একই বছর বিদেশ গমনের জন্য ৪৫ দিনের ছুটি নেয়। সেই থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তবে সে বেতন পাচ্ছে না কিনা এবং তার বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা আমি অফিসয়াল ভাবে জানিনা?
এ বিষয়ে দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহফুজা খাতুনের সাথে তার মেসেঞ্জারে একাধিকবার ম্যাসেজ দিলেও তিনি মেসেজ দেখলেও কোন জবাব দেননি।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বলেন, সহকারি শিক্ষক মাহফুজা খাতুনের অনুপস্থিতির দিন থেকে বেতন বন্ধ আছে এবং তকে চাকুরিচ্যুত্ব করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























