ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মেঘনা ও যমনা পেট্রোলিয়াম এর দুটি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়।

জানাযায়,১৮ হাজার লিটার পেট্রল ভর্তি দুটি লরি বৃহস্পতিবার ভোরে সাহা ফিলিং স্টেশনে এসে পৌছে। ভোরে এক লরি থেকে অন্য লরিতে পেট্রল আনলোড করার সময় পাশের তেলের লরিতে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৬.০০ টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, লরি থেকে পেট্রোল আনলোড করার সময় কিভাবে আগুন লাগলো বুঝতে পারলাম না পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জানাতে পারবো।

অন্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্য কোন ক্ষতি হয় নাই। শুধু দুটি লরির একটি সম্পূর্ণ ও অপরটির তিনটি চাকা আগুনে পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪