ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-৩
- আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪১৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী থানা পুলিশ কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ১৫ নভেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী বাজারের পাশে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়।
এই অভিযান পরিচালনা করলে মানিককাজি গ্রামের মাদক ব্যবসায়ী মাহাবুর রহমান(৩৫) পিতা- মৃত আক্তার আলী, শফিকুল ইসলাম লাকী (৩৬) পিত- মৃত তোতা মিয়া, সলিম উদ্দিন, পিতা- জব্বার আলীকে ১১ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানা পুলিশ।খোঁজ নিয়ে জানাগেছে গ্রেপ্তারকৃতরা ভারত থেকে দীর্ঘদিন যাবৎ মাদক এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
আরো পড়ুন>> ভুরুঙ্গামারীতে মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় বেসরকারি শিক্ষকরা ভোগান্তিতে
অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছে।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























