ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিস্ফোরক মামলায় নির্মাতা আতিক জামান গ্রেপ্তার, মুক্তি দাবি রেদওয়ান রনির নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের মোটরসাইকেল শোডাউন বিদেশফেরত কর্মীদের সেবায় জেলায় ওয়ান-স্টপ সেন্টারের তাগিদ ওয়াশিংটন বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, চাইলেন নতুন শর্ত ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে সেরা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত নোয়াখালীতে তরুণীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: আটক ১, পলাতক ২ বিএনপি কর্মীকে যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি

ভূরুঙ্গামারীতে পুকুরে অজ্ঞাত ব‍্যক্তির লাশ 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৩৬৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে পুকুরে অজ্ঞাত ব‍্যক্তির লাশ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে পুকুরে অজ্ঞাত ব‍্যক্তির লাশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে অজ্ঞাত এক ব‍্যক্তির লাশ ভেসে ওঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব‍্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচণ্ড দূর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে ওই বাঁশঝাড়ের পাশে জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব‍্যক্তির লাশ দেখতে পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

শনিবার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টি থাকায় লাশ পুকুর থেকে ডাঙ্গায় তোলা সম্ভব হয়নি।

এবিষয়ে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, লাশটা উল্টা হয়ে আছে। এখনো পরিচয় জানতে পারিনি। আমি ঘটনাস্থলে অবস্থান করছি।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে পুকুরে অজ্ঞাত ব‍্যক্তির লাশ 

আপডেট সময় : ০৮:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪