ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের  মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যু। প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের  মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু। অপরজন বৃদ্ধ। একজন নদীতে অপরজন পুকুরের পানিতে ডুবে মারা যায়।

নদীর পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম রায়হান (১১)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। অপরদিকে পুকুরে গোসল করতে নামে ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা (৬৫)। তিনি পাইকেরছড়া ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা ও বাকপ্রতিবন্ধী।

পড়ুন>>নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাই

স্থানীয়দের বরাত দিয়ে শিলখুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য ছুরমান আলী বলেন, রায়হান বিকালে গদাধর নদীর পানিতে পড়ে ডুবে মারা যায়।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ সদস্য হারুন অর রশিদ বলেন, বছির উদ্দিন দুপুরের দিকে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি পানিতে ডুবে যান। এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখতে পায়। পরে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ পানিতে ডুবে দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের  মৃত্যু

আপডেট সময় : ১০:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫