ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তরঙ্গ দৃশ্য না করায় যেসব কাজ ছেড়েছিলেন ৭ তারকা নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে ইন্ডিয়া জোট কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক

ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে দেশের প্রথম হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে দেশের প্রথম  হানাদার মুক্ত দিবস পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে দেশের প্রথম  হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

এই দিবস উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালী, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্প  অর্পণ, মুক্তিযুদ্ধের  স্মৃতিচারণ আলোচনা সভা ও গুনিজনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবরে আয়োজনে ১৪ নভেম্বর  মঙ্গলবার  সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‍্যালীটি  উপজেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে শেষ হয়। এ র‌্যালীতে  মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ  সন্তান কমান্ড ও উপজেলা প্রশাসন,  শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

র‍্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভা, স্মৃতিচারণ, গুণীদের সংবর্ধনা প্রদান ও বিকেলে পাইলট হাই স্কুলে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার,বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মন্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ এবং সাবেক সহ কমান্ডার এটিএম শাহজাহান মানিক। বীরগাঁথা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরকার। উপস্থিত বক্তারা রাষ্ট্রীয় ভাবে ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদার মুক্ত এলাকা ঘোষণার দাবী জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে দেশের প্রথম হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট সময় : ১১:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩