ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা

ভূরুঙ্গামারীতে দাফনের ৪৪ দিন লাশ উত্তোলন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

কাউনিয়ার টেপামধুপুরের বিশিষ্ট ঠিকাদার মোতাহার হোসেন মুকুল এর দাফন সম্পন্ন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে দাফনের ৪৪ দিন লাশ উত্তোলন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যক্তির দাফনের ৭ দিন পর হত্যা মামলা করায় ৪৪ দিন পর বিজ্ঞ আদালতের নির্দেশে কবর থেকে  লাশ উত্তোলন করা হয়েছে। মৃত ঐ ব্যক্তির নাম ফয়জার রহমান (৪৫)।

রোববার (৯ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম ভূরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইর কুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ এপ্রিল’২৪ বানুর কুটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ফয়জার রহমানসহ আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ঐদিনই ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে।

গত ২০ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ ওই মৃত ব‍্যক্তিকে সুস্থতার ছাড়পত্র প্রদান করে।   গত ২৫ এপ্রিল নিজ বাড়িতে ফয়জার মৃত্যু বরণ করেন। পরে থানা পুলিশকে না জানিয়ে ওই দিনই স্বাভাবিক মৃত্যু হিসেবে তাকে দাফন করা হয়।

লাশ দাফনের ৭ দিন পর গত ১ মে নিহত ফয়জারের ছেলে হাফিজুর রহমান ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট, আমলি আদালত, ভূরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম , ১৫ মে এক আদেশে দাফনকৃত লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।

এ বিষয়ে অভিযুক্ত সালেহ্ আকরাম (৪৭) জানান, গত ১৮/০৪/২৪ইং তারিখে আমার ভাতিজা লুৎফর রহমান (২২) এর সাথে মামলার বাদী হাফিজুর রহমান এর সাথে জমিজমা নিয়ে বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বাদী হাফিজুর রহমান ও তার মা জায়েদা খাতুন এবং  তার বাবা ফয়জার রহমান ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি হন। কিন্তু, বাদীর পিতা ফয়জার রহমান সম্পূর্ণ সুস্থ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ১৮/০৪/২৪ইং তারিখেই সূস্থ্যতার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

বাকী দুজনেরও তেমন কোনো অসুস্থতা না থাকায় ২০/০৪/২৪ইং তারিখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র প্রদান করে। তারপর থেকে তারা সম্পূর্ণ রূপে সুস্থ থাকায় ফয়জার রহমান নিয়মিতভাবে দুধকুমার ব্রিজের দক্ষিণ পার্শ্বে শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ২৫/০৪/২৪ইং তারিখ বেলা ১:৩০টায়  প্রচণ্ড তাপদাহে আক্রান্ত হয়ে সে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃতু্বরণ করেন। এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজন  প্রশাসনকে অবগত না করে স্বাভাবিক মৃত্যু হিসেবে দাফনকাজ সম্পন্ন করে।

সালেহ্ আকরাম আরও জানান যে, গত ৩০/০৪/২৪ ইং তারিখে বিকেলে ১০০ জন ভাড়াটিয়া জনতা নিয়ে আমার বাড়িতে হামলা ও আমার নিজ নামে রেকর্ডকৃত জমিতে লাগানো ১০০টি সুপারি গাছ ও দু’টি কাঁঠাল গাছ কেটে ফেলে। এই দায় এড়ানোর জন্য ২৫/০৪/২৪ইং তারিখে দাফনকৃত ফয়জার রহমানকে খুন করা হয়েছে বলে কোন সঠিক তদন্ত ছাড়াই আমাকে ১নং আসামি করে  একটি মিথ্যে হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর- ৭৮/২৪, তারিখ ০১/০৫/২৪ইং।

ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে দাফনের ৪৪ দিন লাশ উত্তোলন

আপডেট সময় : ১১:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪