ভূরুঙ্গামারীতে চোরাই গরু ও সেচ পাম্পসহ ৩ চোরকে গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে চোরাই গরু ও সেচ পাম্পসহ ৩ চোরকে গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার এস আই মিজান ও এএসআই পরিতোষ কুমার সরকারসহ একটি চৌকস টিম চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই চোরাইকৃত গরু ও সেচ পাম্প উদ্ধার করেন।
ভূরুঙ্গামারী খাটামারী জয়মনিরহাট এলাকার খায়রুল ইসলামের বাড়ি হতে গত ৮ জুন ২০২৪ রাতে একটি লাল রঙের গরুর বাছুর এবং মিজানুর রহমানের বাড়ি থেকে গত ৭ জুন ২০২৪ রাতে একটি সেচ পাম্প চুরি হয়।
পরবর্তিতে ভূরুঙ্গামারী থানায় ভিকটিমদ্বয়ের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে আজ ৯ জুন ২০২৪ সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় চোর চক্রের মূলহোতা মো ফরিদুল হক, মোঃ রুবেল হোসেন ও মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চোরাই গরুর বাছুর ও সেচ পাম্প উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত আন্ত:জেলা চোরচক্রের ০৩ সদস্য মধ্যে ফরিদুলের বিরুদ্ধে কুড়িগ্রাম, রংপুর ও জামালপুর জেলায় ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে এবং রুবেলের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ৮ টি মাদক ও চুরি মামলা রয়েছে।এছাড়াও জুয়েল এর বিরুদ্ধে কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে।
উক্ত চুরির ঘটনায় ভূরুঙ্গামারী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























