ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৬:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৩৯৯০০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভূরুঙ্গামারী বণিক সমিতির সার্বিক সহযোগিতা বুধবার রাতে সমিতির কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী বণিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬১ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১১ হাজার করে মোট ৬ লাখ ৭১ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে যায়। ভূরুঙ্গামারীর ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সহ-সভাপতি আলহাজ্ব তাইফুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান লাকী, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম ও শাহ আলম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন।
অর্থ সহায়তা প্রদান করায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভূরুঙ্গামারী বণিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























