ভূরুঙ্গামারীতে কিশোরীদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে কিশোরীদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বাল্য বিবাহের ঝুকি কমাতে খেলাধুলার মাধ্যমে কিশোরীদের সাহসী করার লক্ষ্যে চারটি দলের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার দক্ষিণ বলদিয়া রাঙ্গালিরকুটি মিতালী যুব সংঘের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মহিদেব যুব সমাজকল্যান সমিতির আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকেল ৫ টায় দক্ষিণ বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলদিয়া ইউ’পি চেয়ারম্যান মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ’পি সদস্য -আব্দুর রাজ্জাক (প্রভাষক), সিদ্দিক আলী, সহকারী অধ্যাপক কচাকাটা কলেজ- রফিকুল ইসলাম, সাবেক ইউ’পি চেয়ারম্যান-মোখলেছুর রহমান ,প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক -গোলাম মোস্তফা।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউ’পি সদস্য -আব্দুর রাজ্জাক,সিদ্দিক আলী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সিএনবি প্রকল্প- মহিদেব যুব সমাজ কল্যান সমিতির ফিল্ড ফ্যাসিলিটেটর -শফিকুল ইসলাম, ফুলমিয়া, মিতালী যুব সংঘের সভাপতি তৌহিদুর রহমান, সম্পাদক আব্দুল ওয়াহাব,কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ দক্ষিণ বলদিয়া রাঙ্গালিরকুটি মিতালী যুব সংঘের এমন মহতি উদ্দ্যেগ ও আয়োজনের জন্য এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে এগিয়ে আসায় প্রশংসা করেন এবং আগামীতে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























