ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক

ভূরুঙ্গামারীতে আবারো পবিত্র কুরআন অবমাননা: আটক-১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৩৬৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে আবারো পবিত্র কুরআন অবমাননা: আটক-১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আবারো পবিত্র কুরআন অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আবারো পবিত্র কুরআন শরীফ অবমাননার মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া ঢাকাইয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম মিজানুর রহমান (২৮)। সে ওই এলাকার ছদরুল ইসলাম (ছদু) এর পুত্র।

শনিবার (২৯ এপ্রিল ) সকাল ১১টার দিকে কুরআন অবমাননার এই ঘটনা ঘটে। পড়ুন>>নীলফামারীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে আটক যুবক

পাইকেরছড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, অভিযুক্ত ওই যুবক মাদকাসক্ত। এ কারণে তাদের স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বনিবনা ছিলো না।

গত প্রায় এক মাস পূর্বে স্ত্রীর সাথে নেশার টাকা নিয়ে ঝগড়া হয়। এতে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। এরি মধ্যে মিজানুর একাধিকবার তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যান।

কিন্তু তার স্ত্রী ফিরে আসতে অস্বীকৃতি জানায়। পরে মিজানুর তার বাবা ছদরুল ইসলামকে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে বলে।

এতে তার বাবা রাজি না হলে অভিযুক্ত যুবক তার পিতার সাথে রাগান্বিত হয়ে ঘরের আসবাব পত্র ভাংচুর করে । এক পর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ মাটিতে ছুরে ফেলে দেয়।

কুরআন অবমাননার খবর পেয়ে ফুঁসে ওঠে তাওহীদি জনতা। (২৯ এপ্রিল) রাতে কুরআন অবমানাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়ে কয়েক শত মানুষ বিক্ষোভ করে ও বিভিন্ন স্লোগান দিতে থাকে। পড়ুন>>ভূরুঙ্গামারীতে পবিত্র কুরআন অবমাননাকারি মহিলাকে আটক

পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ঘটনার প্রাথমিক সত‍্যতা পাওয়ায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

শনিবার রাত সাড়ে এগারটার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি মামলা করার প্রস্ততি চলছিল।

উল্লেখ্য, পবিত্র কুরআন অবমাননার অভিযোগে গত ১১ এপ্রিল ( মঙ্গলবার ) এক নারীকে আটক করে জেল হাজতে পাঠায় ভূরুঙ্গামারী থানা পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আবারো পবিত্র কুরআন অবমাননা: আটক-১

আপডেট সময় : ১২:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩